ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

‘আ. লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেব’ : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  2:48 PM

news image

আওয়ামী লীগ যা করেছে ঠিক একই ধরনের কোনো কাজ বিএনপির কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।  প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।  মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের বাড়িঘর, জমি দখল করেছে। এগুলো থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।’ তিনি বলেন,

‘আমি আপনাদের স্পষ্ট একটা কথা বলতে চাই, আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে যদি জড়িত থাকে, আমাকে বলবেন। আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমার এসব কখনোই এলাও করব না। কারণ আওয়ামী লীগ যে কাজ করেছে তা আমার দলের কোনো লোককে করতে দেব না।’ তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাকে ও আমার বাপ চাচাকে চিনেন। আমরা রাজনৈতিক করে সম্পদ করিনি। আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি। আপনাদের আমানতের খেয়ানত করব না।’  রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচন করেছিল এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি। তারা ধর্মকে ব্যবহার করে।’ 

বিএনপিএ এই সিনিয়র নেতা বলেন, ‘তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে আমরা কাজ করেছি, আগামীতেও করব।’  মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এদেশে উদারপন্থী গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবে না।’  সৎকাজ করে মানুষের মন জয় করতে হবে বলে উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট চান ও সবার দোয়া কামনা করেন। এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদান করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম