ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

‘আমি জানতামই না তাকে আর পি নামে চেনে’

#

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  10:24 AM

news image

দীর্ঘদিন ধরে প্রেম নিয়ে বারবার আলোচনার জন্ম দিচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। তার প্রেমিকের তালিকায় একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও প্রথম স্থানটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। কিছুদিন আগে টি২০ বিশ্বকাপের সময় ঋষভের টানে অস্ট্রেলিয়া ছুটে গিয়েছিলেন এই অভিনেত্রী। নেটিজেনরা এমনটাই মনে করেন। কিন্তু সম্প্রতি ঊর্বশীর দাবি করেছেন, এতদিন বুঝতেই পারেননি, সমস্যাটা শুরু হয়েছিল ইনস্টাগ্রামে ‘আর পি’ নাম ব্যবহার করেছিলেন বলে! তবে ওই নাম ঋষভ পন্থের নামের সংক্ষিপ্তকরণ নয়, জানালেন ঊর্বশী। তিনি জানিয়েছেন, ‘আর পি’ বলতে তিনি বুঝিয়েছেন সহ-অভিনেতা রাম পোথিনেনিকে।

তিনি বলেন, ‘আর পি আমার সহ-অভিনেতা রাম পোথিনেনি। আমি জানতামই না যে, ঋষভ পন্থকেও লোকে আর পি নামে চেনে! লোকে যা খুশি ভেবে নেয়, তার পর তা নিয়ে লিখতে থাকে। আমি বলবো, গুজবে কান দেওয়ার আগে একবার যুক্তি দিয়ে ভেবে নেওয়া উচিত। একজন একটি গুজব ছড়ালে সেটা আপনারা বিশ্বাস করবেন? বিষয়টি কী এতই সহজ?’ এদিকে অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও হাসির খোরাখে পরিণত হয়েছেন এই অভিনেত্রী। যা নিয়ে রীতিমতো বিব্রত তিনি। ঊর্বশী বলেন, ‘বিনা দোষে আমাকে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্রিকেটারই সব সম্মান পেল, অভিনেত্রী বলে আমি পাবো না কেন? আমরা সব সময় এই তুলনা দেখতে পাই, ক্রিকেটারদের সম্মান অভিনেতাদের থেকে অনেক বেশি। এর কারণ কী খেলোয়াড়রা বেশি রোজগার করেন? ঠিক জানি না। আমার তো মনে হয় দেশের প্রতিনিধিত্ব যারা করেন তারা সবাই গুরুত্বপূর্ণ। আমিও কতবার দেশের হয়ে কত জায়গায় গিয়েছি, তখন তুলনা টেনেছি কী?’ ঊর্বশীর আরও বলেন, আসলে সমাজিক যোগাযোগ মাধ্যম গালিগালাজ করার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। তাতে একে অন্যকে অনুপ্রেরণা দিচ্ছে। এতে ঘৃণা আর হিংসার প্রচার ছাড়া অন্য কী হয়, একটু বলবেন আমাকে?’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম