ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

‘আমরা ফিরে আসব’

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  10:18 AM

news image

কাতার বিশ্বকাপের ফাইনালে এক দুর্ধর্ষ ম্যাচের সাক্ষী হয়ে থাকলো গোটা বিশ্ব। লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের ট্রফি। ফাইনাল ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করেও ফ্রান্সকে শিরোপা জেতাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকলেও তার জোড়া গোলেই ম্যাচে সমতা আনে ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়েও পিছিয়ে পরলে আবারও গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরায় এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে রানার আপ হয়েই বিশ্বকাপ শেষ করতে হয় ফ্রান্সকে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও দলকে শিরোপা এন দিতে না প্রায় বেশ হতাশ হন এমবাপ্পে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি গোল করে জিতে নেন গোল্ডেন বুট। তবে শিরোপা জিততে না পারায় হতাশায় মাঠে দাঁড়িয়ে থাকেন মাথানত করে। এসময় তাকে সান্ত্বনা দিতে আসেন দলের সিনিয়র স্টাফ ও আর্জেন্টিনার ফুটবলাররা।  অবশেষে ফাইনালে শেষের দীর্ঘ সময় পর মুখ খুললেন এমবাপ্পে। সোমবার (১৯ ডিসেম্বর) নিজের গোল্ডেন বুট হাতে ছবি আপলোড দিয়ে ক্যাপশনে এক লাইনে লেখেন, 'আমরা ফিরে আসব।'    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম