ঢাকা ১৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

‘আমরা নিজেদের কবর খুঁড়ছি’, কপ২৬ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  11:51 AM

news image

‘আমরা নিজেদের কবর খুঁড়ছি’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার (১ নভেম্বর) যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে জলবায়ুর হুমকি নিয়ে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।’ ভাষণে বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এটি থামাতে হবে অথবা এটি আমাদের থামিয়ে দেবে। যথেষ্ট হয়েছে বলার এটাই সময়। জ্বালিয়ে-পুড়িয়ে, ড্রিলিং এবং খনিতে যথেষ্ট খনন করে আমাদের পথ আরও গভীর করা হয়েছে। আমরা নিজেদের কবর খুঁড়ছি।’ অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘জীববৈচিত্র্যকে যথেষ্ট ধ্বংস করা হয়েছে। কার্বন দিয়ে নিজেদের যথেষ্ট মেরে ফেলা হয়েছে। প্রকৃতির সাথে যথেষ্ট টয়লেটের মতো আচরণ করা হয়েছে।’ সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, জলবায়ুর সাম্প্রতিক পদক্ষেপের ঘোষণাতে এমন ধারণা হতে পারে যে, আমরা এই পরিস্থিতি বদলে দেওয়ার পথেই আছি। এটি আসলে ভুল ধারণা। গুতেরেস বলেন, চলুন বিভ্রম দূর করি, এই কপ সম্মেলনের শেষে যদি প্রতিশ্রুতি পূরণ না হয়, তাহলে দেশগুলোকে অবশ্যই তাদের জাতীয় জলবায়ু পরিকল্পনা এবং নীতিমালা পুনরায় সংশোধন করতে হবে। প্রতি পাঁচ বছরে নয়, প্রতি বছর তা করতে হবে। বিশ্বের দরিদ্র দেশগুলোতে উন্নত বিশ্বের সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার জন্য বছরে ১০০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি এখনও অপূর্ণ রয়ে গেছে। প্রতিশ্রুতির বাস্তবায়নের পাশাপাশি আরও বেশি সাহায্যের প্রয়োজন। সূত্র: অ্যাক্সিওস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম