ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘আজ থেকে নিয়োগ-বদলিতে ইসির অনুমতি লাগবে’

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৩,  4:19 PM

news image

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আজ থেকে সরকারি কর্মকর্তাদের নিয়োগ এবং বদলির ক্ষেত্রে আগে থেকেই ইসির অনুমতি লাগবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল পরবর্তী নির্বাচনী প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই পদত্যাগ করতে হবে।’ নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত নির্বাচনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে কেউ ভোটের প্রচারণা চালাতে পারবেন না।’ এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণা করে সিইসি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম