ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘আওয়ামী লীগ সরকারে আসার পর জনগণের জীবনমানের পরিবর্তন হয়েছে’

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  12:34 PM

news image

আওয়ামী লীগ সরকারে আসার পর জনগণের জীবনমানের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জের জনসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় নৌকা প্রতীকে ভোট চান প্রধানমন্ত্রী। ‘আওয়ামী লীগ সরকারে আসার পর জনগণের জীবনমানের পরিবর্তন হয়েছে’ তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের সেবা দিতে পেরেছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। ‘আওয়ামী লীগ সরকারে আসার পর জনগণের জীবনমানের পরিবর্তন হয়েছে’ সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি মূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটি শ্রেণির উন্নয়ন করছি। প্রধানমন্ত্রী বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। ‘আওয়ামী লীগ সরকারে আসার পর জনগণের জীবনমানের পরিবর্তন হয়েছে’ সরকারপ্রধান বলেন, সকলের হাতে হাতে আজ মোবাইল। দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছে আওয়ামী লীগ সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম