ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

‘আই অ্যাম ব্যাক’ লিখে ফেসবুকে ফিরলেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৩,  7:10 PM

news image

দুই বছর পর ফেসবুক ও ইউটিউবে ফিরলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা ওঠার পর ফলোয়ারদের উদ্দেশ্যে নতুন পোস্টে ১২ সেকেন্ডের একটি ভিডিওর ক্যাপশনে সব বড় অক্ষরে তিনি লিখেছেন ‘আই অ্যাম ব্যাক।’ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে ট্রাম্পের ৩৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যেখানে ইউটিউবে তার ২৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবও জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে রেসট্রিকশন তুলে নিচ্ছে। ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার সময় ফেসবুকের বক্তব্য ছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। জানা গিয়েছে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট, যাতে ৮৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে, ইউএস ক্যাপিটল হিলের ঘটনায় সেটিও ব্লক করা হয়েছিল। পরে, যখন টুইটারের দায়িত্ব ইলন মাস্ক কাঁধে তুলে নেন তখন তিনি গত বছরের নভেম্বরে ট্রাম্পের বন্ধ অ্যাকাউন্ট ফের চালু করেন, তবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে নতুন কিছু এখনও পোস্ট করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম