ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

‘আইনবিরোধী কোনো কাজ করলে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না’

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৪,  4:04 PM

news image

র‍্যাবের নতুন মহাপরিচালক

র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, ‘আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না। র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রবিবার র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, ‘র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’ তিনি বলেন, ‘মাদক হচ্ছে সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মাদকের সঙ্গে যা যুক্ত তাদের বোঝাতে হবে যে, আমরা মাদককে সমাজে স্থান দেব না। এমন একটা আন্দোলন না হলে এটি নির্মূল করা খুব কঠিন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম