ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার ছাড়া পেলেই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত এবার সেই জামায়াত নেতার অডিও ভাইরাল তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি

‘অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন’

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  1:49 PM

news image

অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। রোববার (১৫ অক্টোবর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ফারুক খান বলেন, আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। এসময় ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে বলেও জানান তিনি। ফারুক খান আরও জানান, অল্প কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম