ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‌‌‌'এক দফা এক দাবি' উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাবি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২২,  2:17 PM

news image

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের মিছিল আর শ্লোগানে মুখর ক্যাম্পাস। এ সময় তারা ঘোষণা দেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টরিয়াল কমিটি ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলমান এ কর্মসূচি থেকে পিছপা হবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ছয় দিন ধরে বিক্ষোভ করছেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থী শাব্বির জানান, যে ভিসির নির্দেশে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ ও গুলি চালিয়েছে সেই ভিসির কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব না।

তিনি আমাদের শিক্ষার দায়িত্বে থাকলে আমরা সারাজীবন নিজেদের অপরাধী মনে করব। এর আগে গতকাল সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে । এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহনের ঘোষণা দেয়। এছাড়া এক বিবৃতির মাধ্যমে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। সমস্যা সমাধানে কার্যত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে তিনিও কথা বলবেন বলে আশ্বাস দেন। গত রোববার বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহার, অব্যবস্থাপনা দূরসহ তিন দফা দাবিতে চলা আন্দোলন থেকে শিক্ষার্থীরা উপাচার্যকে ধাওয়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে উপাচার্যকে উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। এ সময় গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করার ঘটনা ঘটে। পরে রাতে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আজ‌ মঙ্গলবারও আন্দোলন চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম