ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৫ নারী ও শিশুকে জীবিত উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  10:45 AM

news image

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯ দিন পর তিন নারী ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাসে ৪২ বছর বয়সি মেলিকে ইমামোগ্লু ও ৭৪ বছর বয়সি জেমিল কেকেজকে উদ্ধার করা হয়। অপর তুর্কি শহর আন্তাকিয়াতে উদ্ধার করা হয়েছে এক মা ও তার দুই সন্তানকে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। তুরস্কে এই শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগটির ১০ম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার জীবিতদের উদ্ধার করা হলেও উদ্ধারকর্মীরা এখন ধ্বংসাবশেষ পরিষ্কার করাতে মনোযোগী। সিরিয়া ও তুরস্কে লাখো মানুষ অস্থায়ী তাঁবুতে জীবনযাপন করছেন এবং তাদের মানবিক ত্রাণ সহযোগিতা প্রয়োজন।দারিকার মেয়র মুজাফের বিয়িকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেমিল কেকেজকে উদ্ধারের পর উদ্ধারকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যখন উদ্ধারকর্মীরা ৪২ বছর বয়সী ইমামোগ্লুর সন্ধান পান তখন তারা তাকে বলেছেন তিনি দারুণ। দশম দিনে এসে জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে। দুই দেশে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম