ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৯ ঘন্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৩,  2:53 PM

news image

দীর্ঘ ৯ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে লাইনচ্যুত রংপুর এক্সপ্রেসের বগি। মঙ্গলবার দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ম্যনুয়ালী লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর দুইটায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সড়িয়ে নেওয়া হয়। এর আগে ভোর পৌনে পাঁচ টার দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো। দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে ৯ ঘন্টা পর এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম