ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২২,  10:19 AM

news image

চারঘাটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল আবারও চালু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ভোর পৌনে ৬টার দিকে লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শেষ হয়। এরপর সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম