ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় ফের গুলি, গুরুতর আহত ১

#

০১ ডিসেম্বর, ২০২৫,  11:29 AM

news image

৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। আহতের নাম সম্রাট কাজী (২৮)। তিনি নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে ও খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। বর্তমানে সম্রাট শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন। জানা গেছে, রাতে জিন্নাহপাড়া এলাকায় সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার হাতে গুলি লাগে। এ সময় হামলাকারীরা পিস্তলের বাট দিয়ে তার মাথায়ও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। ওই হামলার ৯ ঘণ্টা পর আবারও গুলির ঘটনা শহরজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম