ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৩,  2:22 PM

news image

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৯ বারের মতো পিছিয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী তারিখ হিসেবে আগামী ৭ আগস্ট ধার্য করেন আদালত। আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে র‍্যাব। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্থাটি এখনও পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম