ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৮ বছর পর টেস্ট দলে বিজয়

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  4:34 PM

news image

ম্যাচের একদিন আগে এনামুল হক বিজয়কে টেস্ট দলে অন্তর্ভুক্ত করল বিসিবি। মূলত ইয়াসির আলি রাব্বির চোটে কপাল খুলেছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্টে ছিলেন না বিজয়। অবশ্য প্রথম টেস্টে খেলার কোনো সুযোগ নেই বিজয়ের। তিনি দলের সঙ্গে যোগ দিতে রওনা হবেন ১৭ জুন। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৬ জুন। দ্বিতীয় টেস্টে অবশ্য খেলার সম্ভাবনা আছে ২৯ বছর বয়সী বিজয়ের। সর্বশেষ ২০১৪ সালে দেশের হয়ে টেস্ট ফরম্যাটে মাঠে নেমেছিলেন বিজয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম