ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৪,  3:21 AM

news image

আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করা হয়েছে। বাতিল হওয়া দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারকেন্দ্রিক। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। দিবসগুলো হলো ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে অফিস আদেশ পাঠানো হয়েছে। এর আগে, আজ (বুধবার) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাতিল হতে যাওয়া আটটি দিবসের কথা জানানো হয়। তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, যেসব দিবস গুরুত্ব নয় এবং শুধু আওয়ামী লীগের দলীয় দিবস সেগুলোই বাতিল করা হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় ৫ আগস্ট নতুন দিবস হিসেবে যুক্ত হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। নাহিদ ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে শুধু জাতির পিতা নয়, অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ৭ মার্চের ভাষণের গুরুত্ব রয়েছে। তবে জাতীয় দিবস হতে পারে না। শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম