ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

৮৭ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিভল

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  1:51 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৭ ঘণ্টা পর নিভেছে। বুধবার (৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক হোসেন সিকদার। এ সময় তিনিও জানান, কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। জানা গেছে, আজ বুধবার পর্যন্ত নিহত ৪৪ জনের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ৮৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আরিফুল ইসলাম হিমেল বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই, তবে ধোঁয়া আছে একটু একটু। উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম