ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

৮৭১১ কোটি টাকার ইভিএমের নতুন প্রকল্প ইসির

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  2:13 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন প্রকল্প প্রস্তাবে অনুমোদন দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দু’এক দিনের মধ্যে পাঠিয়ে দেবে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি। মোট ২ লাখ ইভিএম কেনা হবে। এক্ষেত্রে ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতে এই অর্থ ধরা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিশন বৈঠকে নতুন প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করে নির্বাচন কমিশন। করোনায় আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বৈঠকের পর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা অনুমোদন করবে কী করবে না এটা তাদের বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম