ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

৭-১ গোলের জয়ে নতুন রেকর্ড আর্সেনালের

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২৫,  10:35 AM

news image

ডাচ ক্লাব পিএসভির আইন্দোহফেনের ঘরের মাঠে গুণে গুণে সাত গোল দিয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে এমন দুর্দান্ত ফলাফলের সুবাদে কোয়ারটার ফাইনালে বলতে গেলে এক পা দিয়েই রেখেছে গানার্সরা। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথম। শেষ পর্যন্ত আর্সেনাল বাড়ি ফিরেছে ৭-১ গোলের জয় নিয়ে। চোটের কারণে আর্সেনালের স্কোয়াডে ছিলেন না কায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেলি। তাতে মোটেই আটকাতে হয়নি গানার্সদের। ম্যাচের ৩১ মিনিটের মাঝেই ৩-০ গোলের লিড তাদের। ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। দুজনেই চ্যাম্পিয়ন্স লিগে এদিন পেয়েছেন প্রথম গোল।  ৩১ মিনিটে ডিবক্সের ভেতর প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুলে বল পেয়ে স্কোরলাইন ৩-০ করেন মিকেল মেরিনো। প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভিকে গোল এনে দেন নোয়া লাং। আর্সেনাল পরের ৪৫ মিনিটে করে আরও চার গোল। ৪৭তম মিনিটে ওডেগার্ড ও পরের মিনিটে ট্রোসার্ডের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় আর্সেনাল। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওডেগার্ড। আর ৮৫তম মিনিটে পিএসভির কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন ক্যালাফিওরি। পিএসভি মাঠ ছাড়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের ম্যাচে সবচেয়ে বেশি গোল হজমের তিক্ত রেকর্ড নিয়ে।  বড় ব্যবধানে জিতে পরের পর্বে এক পা দিয়ে রাখা আর্সেনাল শেষ আটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকোকোর মধ্যে জয়ী দলের। বার্নাব্যুতে রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজের গোলের সুবাদে রিয়াল প্রথম লেগ জিতেছে ২-১ গোলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম