ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে: বিএনপি প্রার্থী আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব: জামায়াত প্রার্থী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা.

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২৪,  10:52 AM

news image

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর প্রধানমন্ত্রী গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড ৭ অবমুক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম