ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৭ ঘণ্টা পর খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৩,  1:00 PM

news image

যশোরে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে নেওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।  তেলবাহী ট্যাংকার সরিয়ে নেওয়ার পর বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে ৭ ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ।  রেলওয়ে যশোরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এসে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে ফেলা হয়। এর পর ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।  এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে বসুন্দিয়ার বানিয়ারগাতি এলাকায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্যাংকারে থাকা ৪২ টন তেল নষ্ট হয়েছে। পড়ে যাওয়া তেল কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যূত হয়। পরে বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম