ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

৭ অক্টোবর থেকে বিএনপির টানা কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৩,  1:55 PM

news image

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি, বিএনপি ও বিরোধীদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আজ সকাল ৯টায় কুমিল্লার কচুয়া খন্দকার ফলিং স্টেশন থেকে রোড়মার্চ শুরু হয়েছে। ১৫৫ কিলোমিটারের এই রোড়মার্চ চট্টগ্রাম কাজরি দউেরী গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করতে পারেন। বিএনপির একটি সূত্র জানায়, কর্মসূচির মধ্যে থাকছে আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে। ৯ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে সমাবেশে ও মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন। যার লক্ষে ইতোমধ্যে ১৫টি ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি মোর্চা গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকরাও এই কর্মসূচি পালন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম