ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

৭৭ জাহাজে কয়লা আসার খবরটি গুজব

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৩,  12:52 PM

news image

ওমান থেকে ৭৭টি জাহাজে কয়লা আসছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সোশ্যাল মিডিয়ায় ‌‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যে খবর ছড়িয়েছে, তা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর।’ তিনি বলেন, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে। এদিকে, বন্ধ হয়ে যাওয়া পায়রা বিদ্যুৎকেন্দ্র আগামী ১৫ দিনের মধ্যে ফের উৎপাদনে আসবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সকলেই একটু ধৈর্য ধরুন। ১৫ থেকে ১৬ দিনের মাথায় বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম