ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

৭৬ রানে অলআউট ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৬,  5:32 PM

news image

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের শ্বাসরুদ্ধকর ম্যাচের সঙ্গে একইসময়ে চলছিল ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরে গেছে ভারত।

ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১১.৪ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় ভারত। ১২৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে যায় ইংল্যান্ড।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় পরাজয়। এতদিন বড় পরাজয়ের রেকর্ড ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে, ২০১৫ সালে ৮০ রানের ব্যবধানে। 

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ এটি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে যাওয়া এখনও তাদের সর্বনিম্ন। 

এর আগে কখনও এত কম ওভারেও অলআউট হয়নি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের দ্রুত অলআউট হওয়ার রেকর্ড ছিল ১৭.২ ওভারে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হারের পর ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিততে পারল না ভারত। এর মাঝে ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টি। অর্থাৎ টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন ভারত। এটিই তাদের সবচেয়ে দীর্ঘ জয়হীন যাত্রা। 

ভারতকে বিব্রতকর সব রেকর্ডের স্বাদ দেওয়ার বড় কারিগর জশ টাং। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া ২৯ রানে ৩ উইকেট শিকার জফ্রা আর্চারের।

এর আগে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ফিল সল্ট ও স্যাম কারান। ৭ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সল্ট। কারানের ব্যাট থেকে আসে ৪ চারে ২৪ বলে ৪১ রান। এছাড়া ৪ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৬ রান করেন জস বাটলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম