ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

৭৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে ফ্রান্স-জার্মানি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  10:32 AM

news image

জার্মানি রাশিয়ার ৪০ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে যা বহিষ্কারের সমরূপ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়রবক সোমবার এই ঘোষণা দেন। এই ঘটনার পরপরই ফ্রান্স রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের তথ্য জানায়।  রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে প্রবেশ করেছে। সেখানে তারা গণকবর এবং সোমবার পর্যন্ত ৪১০টি লাশ পেয়েছে।

বেসামরিক নাগরিকদের লাশ পাওয়ায় বিশ্বজুড়ে তোপের মুখে পড়েছে রাশিয়া। এই ঘটনায় জাতিসংঘ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে বলে জানিয়েছে রুশ কূটনীতিক বহিষ্কারের বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘অবিশ্বাস নৃশংসতা’র জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  জার্মানি ও ফ্রান্সের আগে ইউরোপীয় দেশ লিথুয়ানিয়া তাদের দেশে থাকা রুশ কূটনীতিককে বহিষ্কার করে।  কূটনীতিক বহিষ্কারে জার্মানির সিদ্ধান্তে চরম অসন্তুষ্টি প্রকাশ করেছে রাশিয়া। জার্মানিতে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জার্মানির সিদ্ধান্ত অবন্ধুত্বপূর্ণ  এবং এতে সম্পর্ক খারাপ হবে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম