ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

৭৫ এ জাতির জনক ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা : সেলিম আহমদ

#

২১ আগস্ট, ২০২৩,  9:43 PM

news image

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক গ্রেনেড হামলা প্রতিবাদে সমাবেশ করেছে ধর্মপাশা  সুখাইর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। সোমবার (২১শে আগস্ট) বিকাল ৫টায় ধর্মপাশা  সুখাইর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: সেলিম আহমদ। বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে মো: সেলিম আহমদ বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা এবং ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা একই সূত্রে গাঁথা। ‘উভয় ঘটনার সঙ্গে জড়িতরা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ৭৫ এর খুনিদের রক্ষা করে চাকরির ব্যবস্থা এবং গ্রেনেড হামলাকারীদের বিদেশে পাঠানোর মাধ্যমে পুনর্বাসিত করেছিল’। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম