ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৫,  4:44 PM

news image

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে। ইউএসজিএস বলছে, শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউ গিনির উত্তর উপকূল। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, পাপুয়া নিউ গিনির অ্যানগোরাম শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আঘাত হেনেছে এই ভূমিকম্প। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর পাপুয়া নিউ গিনিতে সুনামির আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে। ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি অন্যতম হটস্পট হিসেবে পরিচিত। সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম