ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৬,  3:07 PM

news image

রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক। ড. শামসুল হক বলেন, জনগণের জন্য জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি জানান, নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বাসে নারী চালক নিয়োগের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ড. শামসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন গণপরিবহনের সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল। তবে শুধু মেট্রোরেলের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাশ্রয়ী ও দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল প্রকল্পের কথাও আলোচনায় এসেছে। পাশাপাশি দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম