ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

৬ নভেম্বর শুরু এইচএসসি, পরীক্ষার্থী কমেছে প্রায় ২ লাখ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  8:06 PM

news image

সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর । গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর এ পরীক্ষা নিচ্ছে। এ বছর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। ২০২২ সালের সংশোধিত ও পুনঃবিন্যাসকৃত সিলেবাসে দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টি প্রশ্নের ১৫টির উত্তর দিতে হবে; সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে; সময় ১ ঘন্টা ৪০ মিনিট। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শাখায় এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে; সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় এগারোটি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে; সময় ১ ঘন্টা ৪০ মিনিট। এর আগে গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম