ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম

৬ দিনে ভারতের ৭০ বিমানে বোমা হুমকি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২৪,  11:07 AM

news image

গত ছয় দিনে ৭০টি বিমানে বোমা থাকার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো, যা দেশটির এভিয়েশনের ইতিহাসে নজিরবিহীন। এ অবস্থায় ‌‘বোমা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে ভারতে ব্যবসা পরিচালনা করা এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে।

পরিস্থিতি সামাল দিতে গতকাল শনিবার ভারতের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির এভিয়শন সেফটি সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে ‘বোমাতঙ্ক’ মোকাবিলায় এয়ারলাইন্স কোম্পানিগুলোকে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

তবে এই পরামর্শ মানতে গেলে বিপত্তির মুখে পড়তে হতে পারে এয়ারলাইন্সগুলোকে। কারণ এতে উড্ডয়নের আগে বিমানবন্দরগুলোতে যাত্রীদের শরীর ও মালামাল তল্লাশি করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হবে এয়ারলাইন্সগুলোর। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা।

এদিকে এনডিটিভি জানিয়েছে, শুধু শনিবারই ৩০টিরও বেশি ফ্লাইটে বোমা থাকার হুমকির সম্মুখীন হয়েছে ভারতে অপারেশন পরিচালনাকারী বিভিন্ন এয়ারলাইন্স। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বোমার হুমকিদাতাদের অবস্থান দেশের বাইরে।

বেশির ভাগ হুমকিদাতারই আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন তারা। পাশাপাশি হুমকিদাতারা নিজেদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে পারে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম