ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৩,  10:52 AM

news image

ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল। কুয়াশা কমে যাওয়ায় শনিবার সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় এই রুটে ফেরি চলাচল। এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়া শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বন্ধ করা হয় ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ৯টা দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।  এদিকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে। মাঝে-মধ্যে ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। ইকবাল হোসেন বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম