ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

২৬ ডিসেম্বর, ২০২৩,  10:43 AM

news image

পদ্মা নদীতে কমেছে কুয়াশার ঘনত্ব। এর ফলে ছয় ঘণ্টা পর ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, রাত দুইটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে। সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং যানবাহন আনলোড করেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। ওই ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম