ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৪,  10:38 AM

news image

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা  বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার (২৮ মে) রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দিন ও রাতে প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম