ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

৬৫ কোটির ডুপ্লেক্স বাড়ি কিনলেন জাহ্নবীরা

#

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  6:10 PM

news image

বলিউডের অন্যতম আলোচিত তরুণ অভিনেত্রী, শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর। বেশ কিছু সিনেমায় দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন জাহ্নবী। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, জাহ্নবী কাপুর ও তাঁর পরিবার মিলে মুম্বাইয়ের পশ্চিম পালি হিল বান্দ্রায় একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। বিভিন্ন খবরে প্রকাশ, সেই বাড়ির দাম প্রায় ৬৫ কোটি রুপি। মানি কন্ট্রোলের খবর, ওই অ্যাপার্টমেন্ট ৬,৪২১ স্কয়ার ফিটের। রয়েছে খোলা বাগান। দ্বিতীয় তলায় রয়েছে সুইমিং পুল। পাঁচটি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। বনি কাপুর ও তাঁর দুই মেয়ে ওই ডুপ্লেক্স বাড়ির জন্য স্ট্যাম্প ডিউটি খরচ করেছেন ৩.৯০ কোটি রুপি। চুক্তি ও নিবন্ধন সম্পন্ন হয়েছে ২০২২ সালের ১২ অক্টোবর। যদিও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বলে রাখা ভালো, ২০২১ সালে মুম্বাইয়ের জুহুতে ৩৯ কোটি রুপির সম্পত্তি কিনেছেন জাহ্নবী কাপুর। তবে বিভিন্ন খবর বলছে, ৩,৪৫৬ স্কয়ার ফিটের সেই অ্যাপার্টমেন্টটি নায়ক রাজকুমার রাওয়ের কাছে ৪৪ কোটি রুপিতে বিক্রি করেছেন জাহ্নবী কাপুর।৪ নভেম্বর মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘মিলি’। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে প্রশংসা পাচ্ছে তাঁর পারফরম্যান্স। এতে আরও অভিনয় করেছেন সানি কুশল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম