ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মে, ২০২৬,  11:48 AM

news image

মাহমুদুল হাসান জয় মিরপুর টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে করেন স্রেফ ১৩ রান। পাকিস্তানের বিপক্ষে সিলেটে আজ (শনিবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও ফিরলেন ডাক নিয়ে। দিনের দ্বিতীয় বলেই জয় ক্যাচ দিয়েছেন স্লিপে। আরেকপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে ক্যাচ তুলে দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনিও (২৬)। বেশ সাবলীল ছিলেন মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা অভিজ্ঞ বাংলাদেশি তারকা মুমিনুল হক। কিন্তু হালকা ভেতরে ঢোকা বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। খুররম শেহজাদের বলে তিনি ফিরলেন ২২ রান করে। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে সিলেট শুরুটা সুখকর হলো না বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোনো রাখঢাক না রেখেই কথাটা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্টে তথাকথিত ব্যাটিং ধরনে পরিবর্তন আনার পরিকল্পনায় আছেন তারা। তারই অংশ হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাকা হয় তানজিদ হাসান তামিমকে। ঢাকা টেস্টে একাদশে জায়গা না হলেও খুব বেশি অপেক্ষা করতে হলো না তামিমকে। সিলেট টেস্টে অভিষেক ক্যাপ পরেন এই ওপেনার। সচরাচর হাতখুলে খেলতে পছন্দ করেন তিনি। অভিষেক টেস্টেও নিজের স্বভাবজাত ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু ক্রিজে সেটা হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম। মোহাম্মদ আব্বাসের করা দশম ওভারের শেষ বলে আউট হয়ে ফেরেন তামিম। অফ স্টাম্পের বাইরের বলটি মিড অনে দিয়ে পাঠানোর চেষ্টায় ছিলেন।

কিন্তু ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় আব্বাসের হাতে। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২৬ রান করেন তামিম। ৩ বাউন্ডারিতে সাজানো তার ৩৪ বলের ইনিংস। সাদমান ইসলামের চোটে অভিষেক হয় তামিমের। সাদমান ছিটকে গেলে শেষ মুহূর্তে দলে ডাকা হয় জাকির হাসানকে। তবে একাদশে জায়গা পাননি এই ব্যাটার। সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেনিং করতে নামেন তামিম। ইনিংসের শুরুতেই জয় ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। আব্বাসের করা ইনিংসের দ্বিতীয় বলে স্লিপে সালমান আলী আগার হাতে ধরা পড়েন। কোনো রান করতে পারেননি এই ওপেনার। জয় বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন তামিম। এই জুটি জমেও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তামিম-মুমিনুল উভয়েই সাজঘরে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুর বিপর্যয়ে যথারীতি এখন লড়াই করছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও দলপতি নাজমুল হোসেন শান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম