ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা মিরপুরে বহুতল ভবনে আগুন এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈদের ছুটি পাচ্ছেন না যারা নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

৬৩ বছর পর ঘরে টানা তিন টেস্ট হার পাকিস্তানের

#

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২২,  4:27 PM

news image

জয়ের জন্য ৩৫৫ রানের লক্ষ্যে পাকিস্তান মুলতান টেস্টে তৃতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ১৯৮ রানে। আজ চতুর্থ দিনে দরকার ছিল ১৫৭ রান। সৌদ শাকিল এক প্রান্ত ধরে রাখায় এক পর্যায়ে জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু ফাস্ট বোলার মার্ক উড সৌদ (৯৪) ও মোহাম্মদ নওয়াজকে (৪৫) তুলে নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। দলীয় ২৯১ রানে সপ্তম উইকেটের (সৌদ শাকিল) পতনের পর পাকিস্তান আর জয়ের পথে থাকেনি নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ প্রায় দেড় সেশন খেলতে পেরেছে পাকিস্তান। ৩২৮ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে বাবর আজমের দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল বেন স্টোকসের ইংল্যান্ড। ২০০০–০১ মৌসুমের পর পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জিতল ইংল্যান্ড। পাকিস্তানে টানা দুই টেস্টও জিতল এই প্রথম।

সেখানে ইংল্যান্ড যে ৪টি টেস্ট জিতেছে, তার মধ্যে প্রথমটি ১৯৬১ সালে, পরেরটি ২০০০ সালে। পাকিস্তানের জন্যও এই টেস্ট হার বেশ বাজে অভিজ্ঞতা। ১৯৫৯ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা তিন টেস্ট হারল পাকিস্তান। গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে লাহোর টেস্টে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা দুই টেস্টও হারল পাকিস্তান। ১৭ বছর পর পাকিস্তান সফরে এসে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর মুলতানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮১ রান তুলেছিল ইংল্যান্ড। পাকিস্তান অলআউট হয় ২০২ রানে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৭৫ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য সাড়ে তিন শর বেশি রানের লক্ষ্য পায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিক (৪৫) ও মোহাম্মদ রিজওয়ানরা (৩০) তৃতীয় দিন পার করার লড়াইয়ে ভালো অবদান রাখলেও ম্যাচের নিষ্পত্তিটা হতো চতুর্থ দিনে। সকালের সেশনে সৌদ শাকিল ও ফাহিম আশরাফের জুটি বেশিক্ষণ টেকেনি। মাত্র ৭ রান যোগ করে জো রুটের স্পিনের শিকার হয়ে ফেরেন ফাহিম (১০)। এরপর নওয়াজ ও সৌদের ষষ্ঠ উইকেটে গড়া ৮০ রানের জুটিতে লড়াইয়ে ফিরেছিল পাকিস্তান। কিন্তু নিজের টানা দুই ওভারে (৯২তম ও ৯৪তম) নওয়াজ ও সৌদকে তুলে নিয়ে ম্যাচটা ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন উড। সৌদের আউটটি নিয়ে বিতর্ক আছে।  উডের বল পুল করার চেষ্টা করেছিলেন সৌদ। বল তাঁর গ্লাভস ছুঁয়ে গেলেও ইংল্যান্ডের কিপার ওলি পোপ ক্যাচটা ঠিকমতো নিতে পেরেছেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। মাঠের আম্পায়ার আলিম দার ‘সফট সিগন্যাল’ আউট দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়েও নিশ্চিত হতে না পারায় মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার। আগা সালমান ও আবরার আহমেদ পরে যা একটু লড়েছেন। ১৯ রানের জুটি গড়েন দুজন।  জেমস অ্যান্ডারসন, উড ও ওলি রবিনসন মিলে পাকিস্তানের লেজের ব্যাটসম্যানদের তুলে নিয়ে দারুণ জয় এনে দেন ইংল্যান্ডকে। ৬৫ রানে ৪ উইকেট নেন উড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক ম্যাচসেরা। শনিবার করাচিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম