ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে শিগগিরই

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  1:54 PM

news image

শিগগিরই শুরু হবে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম। এরইমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। ঢাকার শিশুদের টিকা দিয়ে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে টিকা দেয়া হবে বলে জানান তিনি। শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘শোকের মাসে সেবাপক্ষ’ উদ্বোধন শেষে এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। ১৫ আগস্ট পর্যন্ত চলা এ কার্যক্রমে বিনামূল্যে নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানায় কুর্মিটোলা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই উদ্যোগের সাধুবাদ জানান ডিজি। বলেন, বঙ্গবন্ধুর পরামর্শ মনে রেখে মানুষকে সেবা দেয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবীর বলেন, আগামী দুই সপ্তাহে ব্লাড সুগার, ব্লাড প্রেশার ও ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন সেবা বিনামূল্যে দেয়া হবে। যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। মুখে কেবল শ্রদ্ধা না জানিয়ে তা কাজের মধ্য দিয়ে প্রমাণ করার আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম