ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

৫ সেপ্টেম্বর দুই দলের সঙ্গে ইসির সংলাপ

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  3:04 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্ধারিত সময়ে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আসতে না পারার কারণ দেখিয়ে পরবর্তীতে সময় চেয়ে আবেদন করেছিল। তাই সংলাপে বসার জন্য দল দুটিকে আগামী ৫ সেপ্টেম্বর ফের সময় দিয়েছেন ইসি। বৃহস্পতিবার (১১ আগস্ট) ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেপির সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি দলকেই সংলাপে আসার জন্য সময় দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে বিএনপিসহ নয়টি দল সংলাপে অংশ নেয়নি। ইসির আমন্ত্রণে সাড়া দিয়েছে ৩০টি দল। এর মধ্যে দুটি দল আসতে না পারার কারণ দেখিয়ে পরবর্তীতে সংলাপের জন্য সময় চেয়েছিল। অর্থাৎ ২৮টি দলের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এক্ষেত্রে আগস্টের পরে সংলাপের জন্য সময় দিতে পারবে বলে জানিয়েছিল জাতীয় পার্টি-জেপি। আর প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে পরবর্তীতে সময় চেয়েছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। যে ৯টি দল সংলাপে অংশ নেয়নি : বাংলাদেশ মুসলিম লীগ (বিএমল), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম