ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই, ২০২৬,  5:29 PM

news image

পাকিস্তানে পাঁচজন ক্রুসহ একটি কার্গো প্লেন নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল বোয়িং ৭৩৭ প্লেনটি।

মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে দেশটির দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর প্লেনটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করাচি ভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ প্লেনটি পরিচালনা করতো।

বুধবার কে২ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, প্লেনে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে।

এদিকে, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্লেনটি নিখোঁজ হওয়ার আগে এর উচ্চতায় আকস্মিক বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম