ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

৪ দিনের সফরে আজ পাবনা যাবেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  10:36 AM

news image

চারদিনের সফরে আজ সোমবার পাবনা যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা যাবেন রাষ্ট্রপতি। ১২.৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টারটি। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি বিশ্রাম নেবেন। সেখানেই রাত যাপন করবেন রাষ্ট্রপতি। ১৬ জানুয়ারি বেলা ১১টার দিকে পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। দুপুর ১টায় সার্কিট হাউজে ফিরবেন। ১৭ জানুয়ারি স্থানীয় কর্মসূচিতে অংশ নিয়ে দুপুরের পর সার্কিট হাউজে ফিরবেন। রাত যাপন শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন তিনি। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম