ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

৪ দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে কমেছে ৯৩৩টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  3:33 AM

news image

মাত্র চার দিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতদিন ছিল ৮৩ হাজার ২৮১ টাকা। রোববার (১৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ওই দরে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সোনা বেচাকেনা হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৭০০ টাকা, এখন বিক্রি হবে ৬৭ হাজার ৪১৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৮৭১ টাকা।তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে। রোববার ভালো মানের সোনার দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৬ হাজার ৪৫৪ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম