ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেবে’ জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০

৪ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  8:29 PM

news image

বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট, ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। হাইকোর্টের বেঞ্চটি আগামী সাত দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে ওই সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে দাখিল করতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ তথ্য নিশ্চিত করেছেন। ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর অধীনে চার জেলার অবৈধ ইটভাটা বন্ধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা তাদের কাছে চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন করা যাবে না—এমন বিধান থাকা সত্ত্বেও সারাদেশে এগুলোর বিস্তার অব্যাহত রয়েছে। এ বিষয়ে এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ৬ নভেম্বর রিটটি দাখিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম