ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

৪ ঘণ্টা পর টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৪,  12:32 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ (ফ্রেশ টিস্যু) তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আজ ভোরে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার শ্রমিকরা জানায়, ভোরে ফ্রেস টিস্যুর উৎপাদনকারী এই পেপার এন্ড পলপ কারখানাটির চারতলা বিশিষ্ট গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে৷ এসময় কারখানায় থাকা শ্রমিক- কর্মচারী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচা মাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল জানান সোনারগাঁ গজারিয়া ও গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম