ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখল পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:24 PM

news image

পাকিস্তানে এবার বিগত ৪৮ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ১৯৭৫ সালের মে মাসের পর থেকে চলতি মাসে পাকিস্তানে সর্বোচ্চ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশ। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। খবর ডনের। গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানে চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে। বিশ্বের পঞ্চম বৃহত্তর জনসংখ্যগোষ্ঠীর দেশ পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে এখন ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। এটি দিয়ে কেবল তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

তারল্য সংকটের কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার পণ্য নিয়ে আটকা পড়ে আছে। মার্কিন ডলারের কালোবাজারি দামের লাগাম টেনে ধরতে সরকার বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছে। এর ফলে রুপির দর রেকর্ড নিম্নে নেমে গেছে। কৃত্রিমভাবে সস্তা পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ ছাড়া অন্য পণ্যের এলসির অনুমতি দিচ্ছে না। পাকিস্তান ব্রোকারেজ ফার্ম টপলাইন সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেল বলেন, ‘গত কয়েকদিন ধরে রুপির দরপতন, ভর্তুকি অপসারণ এবং কর বৃদ্ধির পর মূল্যস্ফীতির পরিসংখ্যান আশা করা হয়েছিল।’ দেশটির বন্দর নগরী করাচির জাফর ইকবাল নামে এক ব্যক্তি বলেন, ‘সড়কে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, শ্রমিকের সংখ্যা কমেছে। মুদ্রাস্ফীতি এতোটাই বেড়েছে যে, খাদ্যপণ্য কেনার মতো অর্থ হাতে থাকছে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম