ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

৪৭তম বিসিএসের সার্কুলার হবে যথাসময়েই

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৪,  12:24 PM

news image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। দলে যথাসময়ে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। তবে এর প্রভাব পড়ছে না পরবর্তী বিসিএসের শিডিউলে। যথাসময়েই ৪৭তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংস্থাটি বলছে, শিডিউল অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই হবে এ সার্কুলার। ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন যেন নির্বিঘ্নে দেওয়া যায়, সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আগেই পদসংখ্যা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কোটা আন্দোলন ও দেশের চলমান পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলেও ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন যথাসময়ে ৩০ নভেম্বরের মধ্যেই হবে। এই বিসিএস যাতে নির্বিঘ্নে দিতে পারি, সেজন্যই এবার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পরপরই এ বিষয়ে কাজ শুরু হবে। তারা দ্রুতই পদসংখ্যা পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের বিজ্ঞাপন দেব। সময় অনুযায়ীই বিজ্ঞাপন দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম