ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ছিল মোদির বিমান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৪,  5:14 PM

news image

চার দশক পর সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফর করেন নরেন্দ্র মোদি। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা। তবে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ।  পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী ‘গুড উইল’ বার্তা দেননি। পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। সকাল ১০টা বেজে ১৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদির বিমান।  ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম