ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৫,  4:52 PM

news image

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির দেওয়া নতুন দিদের্শনায় বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। পরে সুবিধাজনক সময়ে এসব পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে। এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে পিএসসি। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) কর্মকর্তা মাসুমা আফরীনের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়, পরীক্ষা পেছানো বাস্তবসম্মত নয়। একই সঙ্গে কারও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একই দিনে পড়লে তা পিএসসিকে জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম