ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়’ নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

৪৫তম বিসিএসে ২৩০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  10:47 AM

news image

৪৫তম বিসিএসে ক্যাডার পদে ২৩০০ পদে নিয়োগ দিতে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ নভেম্বর) কমিশনের বিশেষ সভায় এ অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা অনুমোদন করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫তম বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিগত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। সাধারণ বিসিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এর আগে ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪ ও ৪০তম বিসিএসে ১ হাজার ৯০৩টি ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সময় নন-ক্যাডার পদে কোনো পদের উল্লেখ ছিল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম