ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে ৩৯৭৭ জন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  4:54 PM

news image

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকায় যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি তারা এখন ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩ হাজার ৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী, প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে। পিএসসির তথ্যমতে, নন-ক্যাডার পদে মোট ৩৯৭৭ জন জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২,৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে। নন-ক্যাডার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম